ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১১:৫৫, ১১ এপ্রিল ২০২৬ | আপডেট: ১১:৫৬, ১১ এপ্রিল ২০২৬
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রিমিয়ার ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি হেড অব আইসিসি ডিভিশন পদে জনবল নিয়োগ দেবে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। গত ০৯ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।
লোকবল নিয়োগের সংখ্যা নির্ধারিত নয়। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রার্থীকে ব্যবসায় প্রশাসন, অর্থনীতি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এছাড়া বাণিজ্যিক ব্যাংকে শাখা ব্যাংকিং কার্যক্রমে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা: সর্বোচ্চ ৫৫ বছর
নির্বাচিত প্রার্থীর জন্য রয়েছে আকর্ষণীয় বেতন প্যাকেজ। এছাড়া গ্রুপ ইন্স্যুরেন্সসহ ব্যাংকের নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুবিধা।
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
এএ
ব্যাংকার প্রতিবেদন