ঢাকা, রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩, ০৭ রবিউস সানি ১৪৪৮

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৬ মে পর্যন্ত

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৬:৩৪, ২৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৬:৩৪, ২৪ এপ্রিল ২০২৬

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৬ মে পর্যন্ত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি এমআইএস ও রিপোর্টিং অফিসার পদে জনবল নিয়োগ দেবে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। গত ২২ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৬ মে পর্যন্ত।

নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি 

অন্যান্য যোগ্যতা: ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কাজের দক্ষতা। মাইক্রোসফট এক্সেল (অ্যাডভান্সড), পাওয়ার বিআই, ট্যাবলো, এসএপি ক্রিস্টাল রিপোর্টস, এসএসআরএস, বা অনুরূপ রিপোর্টিং এবং ডেটা ভিজ্যুয়ালাইজেশন টুলে অভিজ্ঞতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর; বয়সসীমা: উল্লেখ নেই।

নির্বাচিত প্রার্থীর জন্য আলোচনা সাপেক্ষে আকর্ষণীয় বেতন প্যাকেজ রয়েছে।

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন