ঢাকা, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮

সাউথইস্ট ব্যাংকে চাকরির বিজ্ঞপ্তি, আবেদনের শেষ সময় ৩১ মে

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১১:৫০, ১৬ মে ২০২৬ | আপডেট: ১১:৫১, ১৬ মে ২০২৬

সাউথইস্ট ব্যাংকে চাকরির বিজ্ঞপ্তি, আবেদনের শেষ সময় ৩১ মে

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি জেও-এসইও (ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং কৃষি ঋণ) পদে জনবল নিয়োগ দেবে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। গত ১৪ মে থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ মে পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি, ফিন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর / এমবিএ/ বিবিএ ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। অন্যান্য যোগ্যতা: এমএস অফিস অ্যাপ্লিকেশন ব্যবহারে পারদর্শিতা।  অভিজ্ঞতা: প্রয়োজন নেই 

নির্বাচিত প্রার্থীর জন্য থাকছে আকর্ষণীয় বেতন প্যাকেজ। মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এর মধ্যে প্রভিডেন্ট ফান্ড, বিমা, গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব বোনাস রয়েছে।

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন