ঢাকা, রোববার, ০৪ অক্টোবর ২০২৬

১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮

সোনালী ব্যাংকের ১৬৬ পদে নিয়োগ পরীক্ষা শুক্রবার

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১১:২০, ২০ মে ২০২৬ | আপডেট: ১১:২১, ২০ মে ২০২৬

সোনালী ব্যাংকের ১৬৬ পদে নিয়োগ পরীক্ষা শুক্রবার

সোনালী ব্যাংক পিএলসিতে সিনিয়র অফিসার (আইটি) ১৬৬টি শূন্য পদে নিয়োগে অনুষ্ঠেয় প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার সময়সূচি এবং কেন্দ্রতালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

আগামী ২২ মে ২০২৬ (শুক্রবার), বেলা ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে প্রায় ৬ হাজার ৮০০ প্রার্থী আবেদন করেছেন।

মোট ৩ ঘণ্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে, যার মধ্যে প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষার জন্য ১ ঘণ্টা এবং লিখিত পরীক্ষার জন্য ২ ঘণ্টা সময় বরাদ্দ থাকবে।

ঢাকা শহরের তেজগাঁও এলাকার তিনটি কেন্দ্রে (তেজগাঁও সরকারি উচ্চবিদ্যালয়, তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজ এবং তেজগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়) এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

যেসব প্রার্থী ইতিমধ্যে প্রবেশপত্র ডাউনলোড করেছেন, তাঁরা প্রয়োজনে বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট থেকে ডুপ্লিকেট প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। প্রবেশপত্র ছাড়া কাউকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।

প্রার্থীর জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা

১. পরীক্ষা শুরুর কমপক্ষে ১ ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে।

২. মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ।

৩. পরীক্ষার সময় পরীক্ষার্থীদের মুখমণ্ডল ও উভয় কান দৃশ্যমান রাখতে হবে।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন