“উদ্যোক্তা হবো, দেশ গড়বো” এই স্লোগানে যমুনা ব্যাংক পিএলসি ও বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় সহযোগিতায় ঝিনাইদহে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। এডিবির অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের আওতাধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন’র আওতায় এর আয়োজন করা হয়।