ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

৭ আশ্বিন ১৪৩৩, ০৯ রবিউস সানি ১৪৪৮

আইসিবি কর্মচারীদের সন্তানরা পেল মেধাবৃত্তি

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১০:৩১, ৯ মে ২০২৬ | আপডেট: ১০:৩২, ৯ মে ২০২৬

আইসিবি কর্মচারীদের সন্তানরা পেল মেধাবৃত্তি

কর্মচারী কল্যাণ তহবিল থেকে বৃত্তি পেয়েছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) কর্মচারীদের মেধাবী সন্তানরা।

এ উপলক্ষে বুধবার করপোরেশনের প্রধান কার্যালয়ে ‘মেধাবৃত্তি ২০২৬’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আইসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন করপোরেশনের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ। বিশেষ অতিথি ছিলেন আইসিবির উপব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল হুদা।

এছাড়া আরো উপস্থিত ছিলেন করপোরেশনের সাবসিডিয়ারি কোম্পানিগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা ও মহাব্যবস্থাপকরা।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন