বাংলাদেশের পুঁজিবাজারে পরিবেশগত, সামাজিক ও সুশাসন (ইএসজি) মানদণ্ড এবং বাজারের অখণ্ডতা জোরদারে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) ও জাতিসংঘের গ্লোবাল কম্প্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ (ইউএনজিসিএনবি)-এর যৌথ উদ্যোগে একটি উচ্চপর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।