ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১৯:৩৪, ৮ মার্চ ২০২৬ | আপডেট: ১৯:৩৪, ৮ মার্চ ২০২৬
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বড় ধরনের দরপতন হয়েছে। অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমার পাশাপাশি প্রধান সূচকগুলোতেও উল্লেখযোগ্য পতন লক্ষ্য করা গেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, আজ রোববার ৩৯০টি কোম্পানির মোট ২৩ কোটি ৯২ লাখ ৪২ হাজার ২০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৩১ কোটি ৮৮ লাখ ৬ হাজার ৩২০ টাকা।
দিনশেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ২৩১ দশমিক ৮৪ পয়েন্ট কমে ৫,০০৯ পয়েন্টে নেমে আসে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৯১ দশমিক ৫৪ পয়েন্ট কমে ১,৯১৯ দশমিক ৯৮ পয়েন্টে এবং শরিয়াহভিত্তিক ডিএসইএস ৩৫ দশমিক ২৫ পয়েন্ট কমে ১,০১৩ দশমিক ৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর বেড়েছে ১০টির, কমেছে ৩৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টির।
লেনদেনের পরিমাণের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি
সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, রবি আজিয়াটা লিমিটেড, খান ব্রাদার্স পিপি, সামিট অ্যালায়েন্স পোর্ট, শাইনপুকুর সিরামিকস, ইনটেক লিমিটেড ও ইস্টার্ন ব্যাংক পিএলসি।
দর বৃদ্ধির তালিকায় শীর্ষে
সিটি ইন্স্যুরেন্স, বাটা সু ও হাওয়া অয়েল।
দর কমার শীর্ষ তালিকায়
আলিফ ইন্ডাস্ট্রিজ, দুলামিয়া কটন, এসএস স্টিল, নর্দার্ন জুট, প্রাইম ব্যাংক, পিডিএল, সার্প ইন্ডাস্ট্রিজ, ফার্স্ট ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স ও এনবিএল।
এএ
ব্যাংকার প্রতিবেদন