ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১৯:৪৯, ১১ মার্চ ২০২৬ | আপডেট: ১৯:৫৮, ১১ মার্চ ২০২৬
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচকের সামান্য উত্থান হয়েছে। লেনদেনের পরিমাণও ছিল পাঁচ শত কোটি টাকার বেশি।
বুধবার ডিএসইতে মোট ৩৯১টি কোম্পানির ২১ কোটি ৯ লাখ ৬৫ হাজার ৬৮৬টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫২৩ কোটি ৫৯ লাখ ৬১ হাজার ৫২ টাকা।
দিন শেষে ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ২ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৯২ দশমিক ২০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্যসূচক ০ দশমিক ৮১ পয়েন্ট কমে ২ হাজার ৩৮ দশমিক ০৩ পয়েন্টে নেমে এসেছে। অন্যদিকে ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ৩ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬২ দশমিক ২৯ পয়েন্টে অবস্থান করছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৩৬টির শেয়ার দর বেড়েছে, ৯৮টির দর কমেছে ও ৫৭টির দর অপরিবর্তিত রয়েছে।
লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০টি কোম্পানি
ওরিয়ন ইনফো, সিটি ব্যাংক, রবি আজিয়াটা, খান ব্রাদার্স পিপি, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ব্র্যাক ব্যাংক, সি পার্ল, ইনটেক লিমিটেড, সিমটেক্স ও তৌফিকা ফুডস।
দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
ভিএএমএল আরবিবিএফ, সানলাইফ ইন্স্যুরেন্স, সিমটেক্স, সায়হাম টেক্স, সি পার্ল, মুন্নু অ্যাগ্রো, সোনারগাঁও টেক্সটাইল, শাইনপুকুর সিরামিকস, মোজাফফর হোসেন স্পিনিং ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স।
দর কমার শীর্ষে
এনবিএল, টুং হাই নিটিং, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ড, জুট স্পিনার্স, প্রাইম টেক্সটাইল, মেট্রো স্পিনিং, এবি ব্যাংক, রেনউইক যজ্ঞেশ্বর ও অলিম্পিক এক্সেসরিজ।
ব্যাংকার প্রতিবেদন