ঢাকা, সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬

২৬ মাঘ ১৪৩২, ২১ শা'বান ১৪৪৭

জানুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ৮.৫৮ শতাংশ

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২১:৫০, ৮ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২১:৫১, ৮ ফেব্রুয়ারি ২০২৬

জানুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ৮.৫৮ শতাংশ

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ২০২৬ সালের জানুয়ারি মাসে সাধারণ পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮.৫৮ শতাংশে। গত ডিসেম্বর ও নভেম্বরেও মূল্যস্ফীতি বেড়েছিল।

মূল্যস্ফীতির এই সামান্য বৃদ্ধি প্রধানত খাদ্য মূল্যস্ফীতির ঊর্ধ্বগতির কারণে হয়েছে।

আজ রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জানুয়ারি মাসের মূল্যস্ফীতির চিত্র প্রকাশ করেছে।

বিবিএস-এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি মাসে পয়েন্ট-টু-পয়েন্ট খাদ্য মূল্যস্ফীতি বেড়ে ৮.২৯ শতাংশে দাঁড়িয়েছে, যা ২০২৫ সালের ডিসেম্বর মাসে ছিল ৭.৭১ শতাংশ।

অন্যদিকে, খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ২০২৬ সালের জানুয়ারি মাসে কমে ৮.৮১ শতাংশে নেমে এসেছে, যা আগের মাসে ছিল ৯.১৩ শতাংশ।

এদিকে, গত মাসে গ্রাম ও শহর-উভয় অঞ্চলেই মূল্যস্ফীতির হার সামান্য বৃদ্ধি পেয়েছে।

২০২৫ সালের ডিসেম্বরে  সার্বিক মূল্যস্ফীতি হয়েছিল ৮ দশমিক ৪৯ শতাংশ। এর আগে নভেম্বর মাসে মূল্যস্ফীতি বেড়ে হয়েছিল ৮ দশমিক ২৯ শতাংশ।

তিন বছর ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। ২০২৫ সালে গড় মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৭৭ শতাংশ।

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন