ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

২৮ ফাল্গুন ১৪৩২, ২৩ রমজান ১৪৪৭

নীতি সুদহার অপরিবর্তিত, এসডিএফ সুদহার কমাল বাংলাদেশ ব্যাংক

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৮:৪৫, ৯ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৮:৫৫, ৯ ফেব্রুয়ারি ২০২৬

নীতি সুদহার অপরিবর্তিত, এসডিএফ সুদহার কমাল বাংলাদেশ ব্যাংক

আন্তঃব্যাংক মুদ্রাবাজারের কার্যক্রম আরও গতিশীল ও তারল্য ব্যবস্থাপনা জোরদার করতে স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটির (এসডিএফ) সুদহার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া এক প্রজ্ঞাপনে এই জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, নীতি সুদহার করিডরের নিম্নসীমা হিসেবে ব্যবহৃত এসডিএফের সুদহার বিদ্যমান ৮ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ৭ দশমিক ৫০ শতাংশ পুনঃনির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে কিছু ব্যাংক আন্তঃব্যাংক মুদ্রাবাজার বা বেসরকারি খাতে ঋণ প্রদানের পরিবর্তে তাদের অতিরিক্ত তারল্য কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে বেশি আগ্রহী হয়ে উঠছে। এতে আন্তঃব্যাংক মুদ্রাবাজারের স্বাভাবিক গতিশীলতা ব্যাহত হচ্ছে।

এই প্রেক্ষাপটে মুদ্রানীতি কাঠামোর আওতায় কলমানি মার্কেটের কার্যক্রম আরও সক্রিয় করতে এবং তারল্য ব্যবস্থাপনাকে অধিকতর সুসংহত করতে এসডিএফ সুদহার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

তবে নীতি সুদহার করিডরের ঊর্ধ্বসীমা হিসেবে ব্যবহৃত স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটির (এসএলএফ) সুদহার বিদ্যমান ১১ দশমিক ৫০ শতাংশ এবং ওভারনাইট রেপো নীতি সুদহার ১০ শতাংশ অপরিবর্তিত থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানায়, নতুন সুদহার আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

এএ

 

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন