ঢাকা, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬

২৭ মাঘ ১৪৩২, ২২ শা'বান ১৪৪৭

নিলামে আরও ২০৯ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২০:৪৬, ৯ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২০:৪৬, ৯ ফেব্রুয়ারি ২০২৬

নিলামে আরও ২০৯ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

বাংলাদেশ ব্যাংক আজ একাধিক নিলাম পদ্ধতির মাধ্যমে ২০৯ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করেছে। এ নিয়ে চলতি ফেব্রুয়ারি মাসের ৯ দিনে মোট ৭৯৫ মিলিয়ন ডলার কেনা হলো।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা দরে ১৯টি বাণিজ্যিক ব্যাংক থেকে এই ডলার কেনা হয়েছে।

২০২৫-২৬ অর্থবছরের ৯ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৪ হাজার ৭২৮ মিলিয়ন ডলার ক্রয় করেছে বাংলাদেশ।

মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন রোধ এবং রেমিট্যান্স ও রপ্তানি খাতে গতি সঞ্চার করতে কেন্দ্রীয় ব্যাংকের চলমান কৌশলের অংশ হিসেবে এ ডলার ক্রয় করা হয়েছে।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন