ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

২৮ ফাল্গুন ১৪৩২, ২৩ রমজান ১৪৪৭

গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সাক্ষাৎ, সহযোগিতা অব্যাহত রাখার

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৭:২৭, ১২ মার্চ ২০২৬ | আপডেট: ১৭:২৭, ১২ মার্চ ২০২৬

গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সাক্ষাৎ, সহযোগিতা অব্যাহত রাখার

বাংলাদেশে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আবাসিক প্রতিনিধি ম্যাক্সিম ক্রিশকো বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে পারস্পরিক সহযোগিতা ও অর্থনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ সাক্ষাৎ। এ সময় ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে ম্যাক্সিম ক্রিশকো গভর্নরকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের প্রতি আইএমএফের পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এ সময় তিনি বলেন, সম্প্রতি অনুষ্ঠিত অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন রাজনৈতিক সরকারের সঙ্গে কাজ করতে আইএমএফ অধীর আগ্রহে অপেক্ষা করছে।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন