পান রপ্তানি বাণিজ্য সহজীকরণ এবং রপ্তানি প্রক্রিয়ায় বিদ্যমান বাধা দূর করতে সরকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের এক স্মারকে জানানো হয়, প্রতি কনসাইনমেন্টের বিপরীতে বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির প্রত্যয়ন বাধ্যতামূলক থাকার পূর্বের নির্দেশনা বাতিল করা হয়েছে।