ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১০:২৯, ২১ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১০:২৯, ২১ জানুয়ারি ২০২৬
একাধিক নিলাম পদ্ধতির মাধ্যমে আরও ৪৫ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার ২টি বাণিজ্যিক ব্যাংক থেকে নিলামে এই ডলার কেনা হয়।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা দরে ক্রয় করা হয়েছে।
এ নিয়ে ২০২৬ সালের জানুয়ারি মাসে এ পর্যন্ত মোট ৭৪৩ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক। আর চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ৩ হাজার ৮৭৮ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করা হয়েছে।
মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন রোধ এবং প্রবাসী আয় ও রপ্তানি খাতকে পুনরুদ্ধার করার চলমান কৌশলের অংশ হিসেবে এই ডলার কেনা হয়।
এএ
ব্যাংকার প্রতিবেদন