ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩, ০৮ রবিউস সানি ১৪৪৮

রূপালী ব্যাংকের নতুন পরিচালক সাইফুল ইসলাম

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৯:৫৯, ২৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৯:৫৯, ২৭ এপ্রিল ২০২৬

রূপালী ব্যাংকের নতুন পরিচালক সাইফুল ইসলাম

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের নতুন পরিচালক হিসেবে সাইফুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ছিলেন।

সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ নিয়োগের বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদে সাইফুল ইসলামকে ৩ বছরের জন্য পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইনের বিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন