ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩, ২৩ রবিউস সানি ১৪৪৮

রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদে সাইফুল ইসলামের যোগদান

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৯:৪০, ১৭ মে ২০২৬ | আপডেট: ১৯:৪৭, ১৭ মে ২০২৬

রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদে সাইফুল ইসলামের যোগদান

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে যোগদান করেছেন সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম এর আগে বাংলাদেশ ব্যাংকে নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্যাংকিং খাতে তার দীর্ঘ ও সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে।

পরিচালক হিসেবে রোববার (১৭ মে) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ১২৮৭তম সভায় যোগদান করেন তিনি। সভায় ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল হুদা এবং ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান।

এ সময় ব্যাংকের পরিচালক মো. আবু ইউসুফ মিয়া, মুজিব আহমদ সিদ্দিকী, এ এইচ এম মঈন উদ্দীন, উপ-ব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, হাসান তানভীর, মো. হারুনুর রশীদ এবং কোম্পানি সচিব মোহাম্মদ শাহেদুর রহমান উপস্থিত ছিলেন।

গত ২৭ এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক এক প্রজ্ঞাপনের মাধ্যমে সাইফুল ইসলামকে ৩ (তিন) বছরের জন্য ব্যাংকের পরিচালক হিসেবে নিয়োগ প্রদানের জন্য সুপারিশ করা হয়। বাংলাদেশ ব্যাংক ১১ মে ২০২৬ তারিখে এ নিয়োগ অনুমোদন করে। বিজ্ঞপ্তি

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন