ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১০:১৭, ২১ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১০:১৭, ২১ ফেব্রুয়ারি ২০২৬
বীমা খাতের কোম্পানি রিলায়েন্স ইন্স্যুরেন্স পিএলসির পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির আগামী ২৬ ফেব্রুয়ারি দুপুর ২টায় এ সভা শুরু হবে। ওইদিন ২০২৫ সালের ব্যবসায় আয়-ব্যয়ের হিসাব অনুমোদন ও প্রকাশ করা হবে। এছাড়া লভ্যাংশ বিষয়ে সিদ্ধান্ত আসবে।
তথ্যানুসারে, সভায় সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) রিলায়েন্স ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৯৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬ টাকা ৯৩ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএনভিপিএস) দাঁড়িয়েছে ৭৬ টাকা ৬২ পয়সায়।
২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে রিলায়েন্স ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ৯ টাকা ১২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬ টাকা ৫৬ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৬৯ টাকা ৫৯ পয়সায়।
রিলায়েন্স ইন্স্যুরেন্সের সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘এএএ’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস পিএলসি (সিআরআইএসএল)।
১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত রিলায়েন্স ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ২০০ কোটি ও পরিশোধিত মূলধন ১০৫ কোটি ১৬ লাখ ১০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৬২৬ কোটি ৬৮ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১০ কোটি ৫১ লাখ ৬১ হাজার ৮৭। এর ৬৭ দশমিক ৯৫ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে।
এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৪ দশমিক ৪৮ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২৭ দশমিক ৫৭ শতাংশ শেয়ার রয়েছে।
এএ
ব্যাংকার প্রতিবেদন