ঢাকা, রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩, ১৩ রবিউস সানি ১৪৪৮

ইউনিয়ন ইন্স্যুরেন্সের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৯:১৯, ১২ মে ২০২৬ | আপডেট: ১৯:২০, ১২ মে ২০২৬

ইউনিয়ন ইন্স্যুরেন্সের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে।

মঙ্গলবার (১২ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই বিষয়টি জানানো হয়।

এর আগে সোমবার (১১ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় আলোচিত হিসাবের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ঘোষিত লভ্যাংশ ও আলোচিত হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে, আগামী ২৫ আগস্ট বেলা ১১টায় রাজধানীর ‘ইনস্টিটিউট অব ডিপ্লোমা' বাংলাদেশের ভবনে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ জুন।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৯০ পয়সা। আগের হিসাব বছরে যা হয়েছিল, ১ টাকা ৮৭ পয়সা।

গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ২৩ পয়সা।

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন