গত এক সপ্তাহে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অনেক বেড়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর এবারই এক সপ্তাহে তেলের দাম সবচেয়ে বেশি বাড়ল। মূলত মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি রফতানি ও জাহাজ চলাচল বন্ধ থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।