ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

৬ কার্তিক ১৪৩৩, ০৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

সরকারি বন্ডে ৫৭ হাজার কোটি টাকা পরিশোধের চাপ

আন্তর্জাতিক ডেস্ক:

প্রকাশ: ১১:৪৫, ৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১১:২৪, ৮ সেপ্টেম্বর ২০২৬

সরকারি বন্ডে ৫৭ হাজার কোটি টাকা পরিশোধের চাপ

ঢাকা, ৬ সেপ্টেম্বর ২০২৬: চলতি অর্থবছরে প্রায় ৫৭ হাজার ৩০০ কোটি টাকার সরকারি বন্ডের মেয়াদ শেষ হচ্ছে। ফলে বড় অঙ্কের ঋণ পরিশোধের চাপ তৈরি হয়েছে সরকারের ওপর।

ঋণ পরিশোধের ঝুঁকি কমাতে মেয়াদ শেষ হওয়ার আগেই বন্ড পুনঃক্রয়ের পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক। সংস্থা দুটি ছোট পরিসরে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম চালু করে পরে তা নিয়মিত করার সুপারিশ করেছে।

আইএমএফ ও বিশ্বব্যাংকের কারিগরি সহায়তা প্রতিবেদনে বলা হয়েছে, একই সময়ে বিপুলসংখ্যক বন্ডের মেয়াদ শেষ হওয়ায় সরকারের পুনঃঅর্থায়ন ঝুঁকি বাড়ছে। পুরোনো ঋণ পরিশোধে নতুন ঋণ নিতে হলে এ চাপ আরও বাড়তে পারে।

বর্তমানে সরকারের ২৩৭টি ছোট-বড় বন্ড চালু রয়েছে। খণ্ডিত এই বাজারকে আরও কার্যকর করতে আগামী পাঁচ বছরে মেয়াদ শেষ হতে যাওয়া ১২০টি বন্ডের পরিবর্তে ১০ থেকে ১৫টি বড় ও বিভিন্ন মেয়াদের বন্ড চালুর পরামর্শ দিয়েছে সংস্থা দুটি। এতে বন্ডের লেনদেন ও বাজারের তারল্য বাড়তে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বন্ড পুনঃক্রয়ের পাশাপাশি দীর্ঘমেয়াদি নতুন বন্ড ইস্যুর মাধ্যমে ঋণ পরিশোধের চাপ বিভিন্ন সময়ে ছড়িয়ে দেওয়া সম্ভব। তবে এ কার্যক্রম সফল করতে বিনিয়োগকারী, বিশেষ করে ব্যাংকগুলোর সঙ্গে আগে থেকেই আলোচনা করা প্রয়োজন।

এদিকে সরকারের নগদ অর্থের সুরক্ষা মজুত কম থাকায় বন্ড পুনঃক্রয় কার্যক্রমে চ্যালেঞ্জ রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাই বন্ডের মেয়াদ শেষ হওয়ার অনেক আগেই প্রয়োজনীয় অর্থ সংগ্রহের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে আইএমএফ ও বিশ্বব্যাংক।

আন্তর্জাতিক ডেস্ক:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন