বাংলাদেশ ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশ (বিসিআইসি) সহকারী প্রধান হিসাব রক্ষক ও হিসাব বিভাগীয় প্রধান খোন্দকার মুহম্মদ ইকবালের সাড়ে ২৩ কাঠা জমি, ৩৯২ অযুতাংশ জমির ১১টি শেয়ার ও ১২টি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। এছাড়া তার নামে থাকা তিনটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।