ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩, ১২ রবিউস সানি ১৪৪৮

চেক ডিজঅনার মামলায় প্রক্সি দিতে আসা নারী ২ দিনের রিমান্ডে

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২২:১৭, ২৬ জুন ২০২৬ | আপডেট: ২২:২০, ২৬ জুন ২০২৬

চেক ডিজঅনার মামলায় প্রক্সি দিতে আসা নারী ২ দিনের রিমান্ডে

ঢাকার চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ আদালতে ২৯ লাখ টাকা চেক ডিজঅনারের মামলায় আরেক নারীর হয়ে প্রক্সি দিতে এসে ধরা পড়া মনোয়ারা বেগমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে তিন দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।  

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২৯ লাখ টাকা চেক ডিজঅনারের অভিযোগে ২০২৫ সালের ২৩ মার্চ নিবেদিতা আহমেদ তুলি নামে এক সরকারি চাকরিজীবী আদালতে মামলা দায়ের করেন। মামলার ধার্য দিন ছিল ১৬ জুন। সেদিন আসামি আদালতে হাজির হননি। ঢাকার চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ তানিয়া সুলতানা লিপির আদালত আসামির জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করে। পরবর্তী শুনানির দিন রাখা হয় ২০ আগস্ট।

তবে বৃহস্পতিবার (২৫ জুন) আসামি নাসরিনের হয়ে মনোয়ারাকে আদালতে হাজির করে জামিন আবেদন করেন আইনজীবী হাম্মাদ এমদাদ হোসাইন। আদালতের কাছে বিষয়টি সন্দেহজনক হলে মনোয়ারাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ ঘটনায় ঢাকার চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মিয়া মো. ইব্রাহিম খলিল অপু বৃহস্পতিবার (২৫ জুন) রাতেই নাসরিন সিকদার, তার হয়ে আদালতে প্রক্সি দিয়ে আটক হওয়া মনোয়ারা বেগম ও আইনজীবী মো. হাম্মাদ এমদাদ হোসাইনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি মামলা করেন।

সেই মামলায় মনোয়ারা বেগমকে ২ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন