ঢাকা, বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬

২৮ মাঘ ১৪৩২, ২৩ শা'বান ১৪৪৭

রমজানে ব্যাংকের কার্যক্রম সাড়ে ৯-৪টা, লেনদেন আড়াইটা পর্যন্ত

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৯:১৭, ১০ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২১:০২, ১০ ফেব্রুয়ারি ২০২৬

রমজানে ব্যাংকের কার্যক্রম সাড়ে ৯-৪টা, লেনদেন আড়াইটা পর্যন্ত

রমজান মাসে ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। রোজার সময় ব্যাংকের লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। আর অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট এক সার্কুলারে সময়সূচি ঘোষণা করেছে।

এতে বলা হয়, দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক পবিত্র রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে, এ সময়ে বিকল্প ব্যবস্থায় লেনদেন অব্যাহত রাখতে হবে।

সাধারণ সময়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হয়। ব্যাংকের অফিস সময় থাকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে, প্রতি বছরের রমজান মাসে অফিস ও লেনদেনের সময়সূচিতে পরিবর্তন আনে কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ রমজানে মাসে ব্যাংক লেনদেন ও অফিস সময় কমে আসবে।

পবিত্র রমজান মাস শেষে অফিস সময়সূচি আগের অবস্থায় ফিরে আসবে বলে সার্কুলারে বলা হয়েছে।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন