ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১৫:৩১, ৬ মার্চ ২০২৬ | আপডেট: ১৫:৩২, ৬ মার্চ ২০২৬
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৪৯ বিলিয়ন মার্কিন ডলারে।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) পদ্ধতি অনুসারে, বাংলাদেশের নিট রিজার্ভ বর্তমানে ৩০ দশমিক ৭৬ বিলিয়ন মার্কিন ডলার।
এর আগে গত ৩ মার্চ দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৫ দশমিক ৩২ বিলিয়ন ডলার এবং বিপিএম–৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩০ দশমিক ৫৮ বিলিয়ন ডলার।
উল্লেখ্য, আইএমএফের বিপিএম–৬ পদ্ধতি অনুযায়ী মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে নিট বা প্রকৃত রিজার্ভ হিসাব করা হয়।
এএ
ব্যাংকার প্রতিবেদন