ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

২১ মাঘ ১৪৩২, ১৬ শা'বান ১৪৪৭

বিসিএস ৮৪ ফোরামের  সভাপতি আব্দুল খালেক, সম্পাদক খালিদ মাহমুদ

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৬:০৫, ১ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৬:০৫, ১ ফেব্রুয়ারি ২০২৬

বিসিএস ৮৪ ফোরামের  সভাপতি আব্দুল খালেক, সম্পাদক খালিদ মাহমুদ

‘বিসিএস ৮৪ ফোরামের’ নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সাবেক সচিব মো. আবদুল খালেককে সভাপতি এবং অতিরিক্ত সচিব খালিদ মাহমুদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) নরসিংদী ড্রিম হলিডে পার্কে ‘বিসিএস ৮৪ ফোরামের’ পিকনিক শেষে এ কমিটি গঠন হয়। 

বিসিএস ৮৪ ফোরামের প্রথম ভাইস চেয়ারম্যান হয়েছেন সাবেক অতিরিক্ত সচিব ডা. আমিন, দ্বিতীয় ভাইস চেয়ারম্যান সাবেক অতিরিক্ত আইজিপি মাহফুজুর রহমান, কোষাধক্ষ্য জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মো. সিরাজুল ইসলাম। এছাড়া ৪৬ জনকে কমিটির সদস্য করা হয়েছে।

উল্লেখ্য, বিসিএস ৮৪ ফোরামের সভাপতি আবদুল খালেক ফোরামের গত কমিটির ১নং সহ-সভাপতি ছিলেন। বর্তমানে তিনি অফিসার্স ক্লাব ঢাকার ট্রেজারার ও পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান। কর্মজীবনে তিনি চাঁদপুর ও যশোরের জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেছেন।

এএ
 

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন