ঢাকা, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

২১ ফাল্গুন ১৪৩২, ১৬ রমজান ১৪৪৭

ঈদের ছুটি বেড়ে ৭ দিন, ১৮ মার্চ সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২২:৪৭, ৫ মার্চ ২০২৬ | আপডেট: ২২:৪৭, ৫ মার্চ ২০২৬

ঈদের ছুটি বেড়ে ৭ দিন, ১৮ মার্চ সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত

আগামী ১৮ মার্চ সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে এ বছরের ঈদুল ফিতরে মোট ছুটি দাঁড়াছে ৭ দিন।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। 

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে আগামী ১৮ মার্চ সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্তের ফলে এবারের ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত একটানা সাত দিন ছুটি থাকছে ।

বাৎসরিক ছুটির তালিকা অনুযায়ী, ২১ মার্চকে ঈদের দিন ধরে ছুটি নির্ধারণ করা হয়েছে। ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ৫ দিন ছুটি। এছাড়া ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটি। এখন ১৮ মার্চ সরকার সাধারণ ছুটি ঘোষণা করায় চাকরিজীবীরা মোট এবারের ঈদুল ফিতরে মোট ৭ দিন ছুটি ভোগ করতে পারবেন।

মন্ত্রী পরিষদ সচিব বলেন, এ ছাড়া মন্ত্রী পরিষদ বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এবার স্বাধীনতা পুরস্কার (মরণোত্তর) দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তিনি ছাড়া আরো ২০ যখন স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, এছাড়া বিদ্যুৎ অপচয় রোধে সরকারি অফিসে ২৫ ডিগ্রির নিচে এসি না চালানোর সিদ্ধান্ত হয়েছে। 

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন