ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬

৩ চৈত্র ১৪৩২, ২৮ রমজান ১৪৪৭

ঈদের আগে-পরে ৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান-লরী চলাচল বন্ধ

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২২:২৮, ১৭ মার্চ ২০২৬ | আপডেট: ২২:২৮, ১৭ মার্চ ২০২৬

ঈদের আগে-পরে ৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান-লরী চলাচল বন্ধ

পবিত্র ঈদ-উল-ফিতরের আগে ও পরে মোট ৬ দিন অর্থাৎ ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরী চলাচল বন্ধ থাকবে।

মঙ্গলবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, পবিত্র ঈদ-উল-ফিতরের আগের তিনদিন এবং পরবর্তী তিনদিন অর্থাৎ ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরী চলাচল বন্ধ থাকবে। তবে গুরুত্বপূর্ণ রাস্তার দুই পাশে পার্কিং করা যাবে না।

নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ঔষধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহনসমূহ এর আওতামুক্ত থাকবে।

যানবাহন চলাচল নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে যে কোনো প্রয়োজনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের সাথে হটলাইন নম্বর ১৬১০৭, মোবাইল নম্বর ০১৫৫০০৫১৬০৬ এবং ০১৫৫০০৫৬৫৭৭ যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে।

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন