ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ২০:৪৪, ২৫ জানুয়ারি ২০২৬ | আপডেট: ২০:৪৪, ২৫ জানুয়ারি ২০২৬
দেশের গৃহঋণ প্রদানকারী স্পেশালিস্ট আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি বগুড়া শহরে তাদের নতুন শাখার উদ্বোধন করেছে। এই শাখার মাধ্যমে বগুড়া শহর ও তার পার্শ্ববর্তী এলাকাসমূহের গ্রাহকদের হোম লোন ও ফিক্সড ডিপোজিট সেবা প্রদান করা হবে।
সম্প্রতি ডিবিএইচ-এর ১৭তম শাখাটি শহরের কেন্দ্রস্থলে রংপুর রোডের বিটু টাওয়ারে উদ্বোধন করা হয়।
ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নাসিমুল বাতেন বগুড়ার শীর্ষস্থানীয় আবাসন নির্মাণ প্রতিষ্ঠানসমূহের প্রধানদের উপস্থিতিতে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় তিনি আশা প্রকাশ করেন যে, ডিবিএইচ-এর বগুড়া শাখা এই অঞ্চলে আবাসন খাতে উল্লেখযোগ্য অবদান রাখবে এবং পাশাপাশি কোম্পানির ব্যবসায় বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে ডিবিএইচ-এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি, যা পূর্বে ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড নামে পরিচিত ছিল, তার শক্তিশালী আর্থিক সক্ষমতার জন্য টানা ২০ বছর ধরে সর্বোচ্চ ক্রেডিট রেটিং ‘ট্রিপল এ’ অর্জন করেছে।
কোম্পানিটি প্রচলিত গৃহঋণ এবং শরীয়াহসম্মত ইসলামিক হাউজিং ফাইন্যান্স উভয় স্কিমেই অর্থায়ন করে থাকে।
এএ
ব্যাংকার প্রতিবেদন