ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১২:২৬, ১৯ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১২:২৭, ১৯ জানুয়ারি ২০২৬
মৌলভীবাজারের বড়লেখায় মধুমতি ব্যাংক পিএলসির ৫৫তম শাখা হিসেবে ‘বড়লেখা শাখা’র কার্যক্রম শুরু হয়েছে।
শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিং পয়েন্টের মাধ্যমে ব্যাংকিং সেবার পরিধি আরও বিস্তৃত করাসহ সেবাবঞ্চিত জনগোষ্ঠীকে ক্রমান্বয়ে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় নিয়ে আসছে বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংক মধুমতি ব্যাংক পিএলসি। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলাধীন দক্ষিণ বাজার এলাকার হাজী নিজাম উদ্দিন কমপ্লেক্সে ব্যাংকটির ৫৫তম শাখার উদ্বোধন করা হয়েছে।
রোববার এক অনুষ্ঠানের মাধ্যমে শাখাটির শুভ উদ্বোধন করেন মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ সফিউল আজম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এএমডি শাহনেওয়াজ চৌধুরী এবং ডিএমডি ও সিবিও আরব ফজলুর রহমান।
এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের হেড অব কমন সার্ভিসেস এসএম শাহীন ইকবাল, আম্বরখানা শাখার ব্যবস্থাপক দীপন চন্দ্র রায়, হেড অব ব্র্যান্ড কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশনস এসএম আরিফুর রহমান এবং বড়লেখা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ রফিকুল আলম।
এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন। উপস্থিতদের মধ্যে ছিলেন বড়লেখার বর্ণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, সুজানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নছিব আলী, বিশিষ্ট ব্যাবসায়ীবৃন্দ আবদুস সামাদ ও খিজির আহমেদ।
এএ
ব্যাংকার প্রতিবেদন