ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

২৯ আশ্বিন ১৪৩৩, ০২ জমাদিউল আউয়াল ১৪৪৮

ফারইস্ট স্পিনিংয়ের জন্য সিটি ব্যাংকের ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড লোন

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৮:১৭, ১৭ জুন ২০২৬ | আপডেট: ১৮:১৮, ১৭ জুন ২০২৬

ফারইস্ট স্পিনিংয়ের জন্য সিটি ব্যাংকের ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড লোন

ফার ইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসির জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড লোনের মাধ্যমে অর্থায়নের ব্যবস্থা সম্পন্ন করেছে সিটি ব্যাংক। ঢাকা ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংকও এই সিন্ডিকেশনে অংশগ্রহণ করেছে। এ ছাড়া এই সিন্ডিকেশনে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল) মেয়াদি লোন অনুমোদন করেছে।

এই সিন্ডিকেশন ব্যবস্থাপনায় সিটি ব্যাংক ম্যান্ডেটেড অ্যারেঞ্জার, এজেন্ট এবং অংশগ্রহণকারী ঋণদাতা হিসেবেও কাজ করেছে।

সিন্ডিকেটেড টার্ম লোনের সমাপনী অনুষ্ঠানটি সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ওসমান এরশাদ ফয়েজ, ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশিদ, বিআইএফএফএল-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম আনিসুজ্জামান, ফার ইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান আসিফ মঈন ও পরিচালনা পর্ষদের সদস্য এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মাসরুর আরেফিন বলেন, টাকা সিন্ডিকেশন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখে এমন স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে পুঁজি সংগ্রহ ও সহায়তা করার জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম প্রদান করে। আমরা এই লেনদেনের মাধ্যমে ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসিকে সহায়তা করতে পেরে আনন্দিত।

ফারইস্ট চেয়ারম্যান আসিফ মইন বলেন, প্রকল্পটি পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলেছে এবং ২০২৭ সালের প্রথম দিকে এর বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে বলে আশা করা হচ্ছে, যা আমাদেরকে বাংলাদেশের বস্ত্র ও পোশাক খাতের ক্রমবর্ধমান চাহিদা আরও ভালোভাবে মেটাতে সক্ষম করবে।

এই সিন্ডিকেটেড লোন ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসির চলমান সম্প্রসারণ প্রকল্পে সহায়তা করতে ব্যবহৃত হবে, যার মাধ্যমে কোম্পানিটির উৎপাদন ক্ষমতায় নতুন করে ২৮ হাজার ৫০০ স্পিন্ডল যুক্ত হবে।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন