ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১০:৫৫, ১৯ জুন ২০২৬ | আপডেট: ১০:৫৬, ১৯ জুন ২০২৬
এবি ব্যাংক পিএলসির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. ফজলুর রহমান, এফসিএ। এই দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি এবি ব্যাংকের প্রেসিডেন্ট এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। যেখানে তাঁর দূরদর্শী নেতৃত্ব ব্যাংকটিকে গুরুত্বপূর্ণ আর্থিক মাইলফলকের মধ্য দিয়ে পরিচালিত করেছিল।
ব্যাংকিং অপারেশনস, ফিনান্সিয়াল এনালিস্ট এবং স্ট্র্যাটেজি প্ল্যানিং-এ বিস্তৃত অভিজ্ঞতা রয়েছে তার। স্বল্পমেয়াদি বাজার পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় তাঁর নেতৃত্ব অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে এবং একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানগুলোর দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সক্ষম হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন ব্যাংকটির ৮৩৯তম পর্ষদ সভায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয় তাকে। ওইদিন থেকেই কার্যকর তার এ নিয়োগ।
ব্যাংকিং কার্যক্রম, আর্থিক বিশ্লেষণ ও কৌশলগত পরিকল্পনায় দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন ফজলুর রহমান একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। তার নেতৃত্বে বেশ কয়েকটি উল্লেখযোগ্য আর্থিক মাইলফলক অর্জন করে এবি ব্যাংক।
১৯৮৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ৮৯৫ কোটি ৬৯ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভ ঘাটতি রয়েছে ২৫১ কোটি ৭৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৮৯ কোটি ৫৬ লাখ ৯৪ হাজার ৭৪৯। এর মধ্যে ১৮ দশমিক ৯৫ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া দশমিক ৫৭ শতাংশ সরকার, ৩৪ দশমিক ৫২ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক ৫৪ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ৪৫ দশমিক ৪২ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
এএ
ব্যাংকার প্রতিবেদন