ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩, ১২ রবিউস সানি ১৪৪৮

বাংলাদেশ ব্যাংকের সম্মাননা পেল ইউসিবি

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১০:৩২, ২০ জুন ২০২৬ | আপডেট: ১০:৩২, ২০ জুন ২০২৬

বাংলাদেশ ব্যাংকের সম্মাননা পেল ইউসিবি

ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বাংলাদেশ ব্যাংকের সম্মাননা পেয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)।

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এশিয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় বাস্তবায়িত ‘সাপোর্টিং পোস্ট কভিড-১৯ অ্যান্ড স্মল স্কেল এমপ্লয়মেন্ট ক্রিয়েশন প্রজেক্ট’-এ অবদান রাখায় এ স্বীকৃতি পেয়েছে ইউসিবি।

সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক আয়োজিত এক অনুষ্ঠানে ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আদনান মাসুদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ডেপুটি গভর্নর নুরুন নাহার। এ সময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মনোজ কুমার হাওলাদার, জিএফএ কনসালটিং গ্রুপের টিম লিডার আলী সাবেত এবং ইউসিবির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ডিস্ট্রিবিউশন অ্যান্ড স্ট্র্যাটেজি মোহাম্মদ রিদওয়ানুল হক, এসএমই ও কৃষি ব্যাংকিং বিভাগের প্রধান এফভিপি মোহাম্মদ সেলিম চৌধুরী।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রকল্প বাস্তবায়নের সময় ইউসিবি শতাধিক ক্ষুদ্র উদ্যোক্তাকে অর্থায়ন সহায়তা নিশ্চিত করে, যা কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইউসিবির এ অবদান এবং অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন ও উদ্যোক্তা উন্নয়নে ভূমিকার স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন