ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১১:০৯, ২০ জুন ২০২৬ | আপডেট: ১১:১০, ২০ জুন ২০২৬
এবি ব্যাংকের ৪৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদিত হয়।
গত বৃহস্পতিবার ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত সভায় ব্যাংকের নবনির্বাচিত চেয়ারম্যান মো. ফজলুর রহমান সভাপতিত্ব করেন।
এতে ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফিরোজ আহমেদ; স্বতন্ত্র পরিচালক শফিকুল আলম, মো. এস্কান্দার মিয়া ও নাসিমা এ রহমান; ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিয়াজুল ইসলাম, কোম্পানি সচিব মনজুরুল আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।
এবি ব্যাংকের চেয়ারম্যান সব শেয়ারহোল্ডার, গ্রাহক, নিয়ন্ত্রক সংস্থা এবং ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি তাঁদের অব্যাহত আস্থা, সহযোগিতা ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। সব অংশীজনের সহযোগিতা ও কর্মীদের নিষ্ঠা ব্যাংকের সফল পুনরুদ্ধার ও ভবিষ্যৎ প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদিত হয় এবং অন্যান্য বিধিবদ্ধ কার্যক্রম সম্পন্ন করা হয়।
এএ
ব্যাংকার প্রতিবেদন