সময় মহান আল্লাহর নেয়ামত। সময়ের সমষ্টিই জীবন। মানবজীবনে সময়ের গুরুত্ব সবচেয়ে বেশি, তাই সময়ের মূল্যায়ন করা অপরিহার্য। জীবন থেকে যে সময় চলে যায় সেই সময় আর ফিরে আসে না। সময়ের প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে জ্ঞানের উচ্চতর স্থানে যেমন যাওয়া যায়, আবার সময়ের সদ্ব্যবহার না করলে দুর্ভোগও পোহাতে হয়